নোটিশ - ১
ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসার কাজ সুন্দর ভাবে পরিচালনা করা এবং এগিয়ে নিয়ে যাবার জন্য ১৯ ফেব্রুয়ারী, ২০২২ শনিবার সকাল ১১ টায় হোমনা চৌরাস্তা থেকে আমাদের কিছু দ্বীনি ভাই একত্র হবেন। আপনাদের মধ্যে যারা অবসর আছেন কিংবা ব্যস্ততা নেই তাদেরকে অনুরোধ করবো এ কাফেলায় শরিক হতে।
যেহেতু আমাদের প্রতিষ্ঠানটি একেবারেই নতুন এবং প্রিন্সিপাল নিয়োগ দেয়া হয় নাই সেহেতু আমাদের সবাইকে প্রিন্সিপাল নিয়োগের আগ পর্যন্ত নিজ উদ্যোগে এর সাংগঠনিক এবং একাডেমীক কাজগুলো করে যেতে হবে। যদিও একটি প্রতিষ্ঠানের জন্য এর দায়িত্বশীল এবং প্রিন্সিপাল এর কোন বিকল্প নেই।
ইনশাআল্লাহ আমরা সকাল ১১ টায় হোমনা চৌরাস্তায় মদিনা রেস্তোরায় মিলিত হবো।
তারিখ: ১৯ ফেব্রুয়ারী, ২০২২
সময়: সকাল ১১ টা
স্থান: হোমনা চৌরাস্তা (মদিনা রেস্তোরায়)