বিসমিল্লাহ হির রাহমানির রাহিম।
আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানী এবং দয়ায় আমরা আমাদের দ্বীনি কাজের অংশ হিসেবে হোমনা উপজেলায় পৌরা এলাকা থেকে অনতিদুরে রামপুর গ্রামে প্রতিষ্ঠিত করতে পেরেছি আমাদের প্রানের চাওয়া "দ্বীনি প্রতিষ্ঠান", "আন-নূর মডেল মাদ্রাসা"।
আন-নূর মডেল মাদ্রাসার পরিকল্পনাধীন ভবিষ্যৎ ভবন
দীর্ঘ দিনের প্রতিক্ষার ফল হিসেবে আল্লাহ সোবহানা-তাআলা আমাদেরকে এমন একটি প্রতিষ্ঠান গড়ার ব্যবস্থা করে দিয়েছেন।
শুরুটা ছিলো ২০২১ এ
আমাদের মধ্যকার কিছু উন্নত মনের ভাইদের কাছ থেকে প্রস্তাবনা আসে একটি মাদ্রাসা (মসজিদ সহ) প্রতিষ্ঠার। শুরু হয় আলোচনা, পর্যালোচনা এবং প্রচেষ্টা। দীর্ঘ ১ বছরেরও বেশি সময় ধরে সকলের আগ্রহ এবং প্রচেষ্টা সহ সামনে এগুতে থাকে।
...শীঘ্রই আমি এতো বেশি দিবো যে, তুমি খুশি হয়ে যাবে....
দীর্ঘ অপেক্ষার প্রহর পেড়িয়ে হঠাৎই আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য পুরনের পথ সহজ করে দেন। অজ্ঞাত স্থানের এক অজ্ঞাত ভাই সামনে এগিয়ে আসেন। সাথে থাকেন তারই পথে চলা আরো কিছু আল্লাহর প্রিয় বান্দা। বিশাল মুল্যের ২১ শতক সমপরিমান জমি দান করেনে মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য। আমরা সবাই দোজাহানের মালিকের কাছে কৃতজ্ঞতায় মাথা নুইয়ে দিলাম তার অপরিসিম দ্বান আর দয়ার কথা ভেবে।
জলাধারে প্রতিষ্ঠান
যে জায়গাটুকু আমরা পেলাম সেটা কিছুটা নিচু এবং জলাধার হওয়াতে মাটি ভড়াটের প্রয়োজন হলো। বিশাল বড় জায়গা ভড়াটের জন্য প্রয়োজন প্রচুর অর্থ। কিন্তু আল্লাহ আমাদেরকে এ কাজটিও সহজ করে দিলেন। কিছু দ্বীনি ভাইয়ের আর্থিক সহযোগিতায় মাটি ভড়াট করা হলো। অনেকের কাছ থেকে ধারও করতে হলো।
ভবন নির্মান
মাটি ভড়াটের পরপর যখন আমরা ভড়াটের অর্থ যোগাড় করতে হিমশিম খাচ্ছি ঠিক তখনই আমরা সে স্থানে ভাবন নির্মানের কাজে সাহসীকতার সাথে এগিয়ে যাই। এ কাজে আমাদের দেশ বিদেশের দ্বীনী ভাই-বোনেরা শ্রম, মেধা, বুদ্ধি, অর্থ এবং সর্বপরি পরিকল্পনা ও উৎসাহ দিয়ে সহযোগিতা করেছেন। যার ফলশ্রুতিতে অল্প দিনের মধ্যে একটি অফিস কক্ষ সহ ৪ রুম বিশিষ্ট একটি একাডেমিক ভাবন নির্মানের কাজ শুরু হয়েছে।
শুধু তাই নয়, একাডেমিক ভবনের পাশাপাশি ওযুখানা, বাথরুম, টয়লেট এর জন্য বড়সড় আকারের পাকা ভবনের কাজও শুরু করা হয়েছে।
প্রয়োজনের তাগিদে শিক্ষক ও ছাত্রদের জন্য কিচেন (রান্না ঘর) ও খাওয়ার ঘরের কথাও মাথায় রেখে সে অনুযায়ী বাজেট তৈরী করে ভবনের ডিজাইন করা হচ্ছে। অচিরেই কিচেনের কাজও শুরু হবে ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ কাজ শুরু করা গেছে....
আল্লাহ আমাদেরকে বিশাল একটি কাজ করা এবং একে এগিয়ে নিয়ে যাবার ব্যবস্থা করে দিয়েছেন। সাথে আমাদের উপর চাপিয়েছেন দ্বীনের বড় দায়িত্ব। একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা যতটা কঠিন এর চাইতে আরো কঠিন একে সুন্দর এবং সুচারু ভাবে এগিয়ে নিয়ে যাওয়া। এর জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম, অধ্যবসায়, প্রজ্ঞা এবং লেগে থাকার আগ্রহ। আশা করছি আমরা সবাই যদি শুরু থেকেই প্রতিষ্ঠানের প্রতিটা বিষয় সুন্দর এবং সুচারু ভাবে এবং সমসাময়িক অভিজ্ঞতা এবং যোগ্যতা দিয়ে করে যেতে পারি তবে এ প্রতিষ্ঠানকে হোমনায় একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে দাড় করানো সম্ভব ইনশাআল্লাহ।